Delhi Earthquake | শুক্রের সন্ধ্যায় কেঁপে উঠলো রাজধানী দিল্লি, উত্তরবঙ্গে কম্পনের জেরে রাস্তায় নেমে এলেন বাসিন্দারা

Friday, April 3 2026, 5:21 pm
Delhi Earthquake | শুক্রের সন্ধ্যায় কেঁপে উঠলো রাজধানী দিল্লি, উত্তরবঙ্গে কম্পনের জেরে রাস্তায় নেমে এলেন বাসিন্দারা
highlightKey Highlights

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS)-র তথ্য অনুযায়ী, ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৪৯ মিনিটে কম্পন অনুভূত হয়।


শুক্রবার সন্ধ্যায় দিল্লি-এনসিআর এবং উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে ভূমিকম্প অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS)র তথ্য অনুযায়ী, ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৪৯ মিনিটে কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৭। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল হরিয়ানার ঝাজ্জর। NCS এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎসস্থল ছিল ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে। উল্লেখ্য, কম্পনের ফলে এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি পরিমাণ জানা যায়নি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File