Delhi Car Blast | লালকেল্লার ঘটনা পরিকল্পিত হামলাই! গাড়ির মধ্যেই হয়েছিল বিস্ফোরণ, ৭,৫০০ দীর্ঘ চার্জশিট পেশ NIA-র
Wednesday, September 9 2026, 4:33 pm

Key Highlightsগাড়ি বিস্ফোরণের ঘটনায় নিহত জঙ্গি মডিউলের অন্যতম সদস্য উমর উন নবী নিজেই গাড়ির ভিতরে বসে বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল বলে দাবি করেছে NIA।
বুধবার চার্জশিট পেশ করে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA) জানাল, লালকেল্লা সংলগ্ন এলাকায় ঘটে যাওয়া গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনাটি আসলে একটি পরিকল্পিত আত্মঘাতী হামলা। NIA-র দাবি, গাড়ি বিস্ফোরণের ঘটনায় নিহত জঙ্গি মডিউলের অন্যতম সদস্য উমর উন নবী নিজেই গাড়ির ভিতরে বসে বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল। এই হামলায় যুক্ত ১০ জনেরও বেশি অভিযুক্তের বিরুদ্ধে UAPA আইন, ভারতীয় ন্যায় সংহিতা (BNS), বিস্ফোরক আইন এবং অন্যান্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় মোট ৭,৫০০ পাতারও বেশি দীর্ঘ চার্জশিট পেশ করেছে NIA।
- Related topics -
- দেশ
- নয়াদিল্লি
- দিল্লি সরকার
- দিল্লী
- দিল্লি পুলিশ
- লালকেল্লা
- গাড়ি বোমা বিস্ফোরণ
- বিস্ফোরণ
- বোমা বিস্ফোরণ
- এনআইএ
- পুলিশ


