Delhi Blast | দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ১০ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ জম্মু-কাশ্মীরের স্টেট ইনভেস্টিগেশন এজেন্সির!
Friday, April 17 2026, 11:28 am

Key Highlightsঘটনার চার মাস পরে ডক্টর টেরর মডিউল কাণ্ডে চার্জশিট পেশ করল জম্মু কাশ্মীরের স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি।
৬ মাস পর দিল্লি বিস্ফোরণ কাণ্ডে চার্জশিট পেশ জম্মু কাশ্মীরের স্টেট ইনভেস্টিগেশন এজেন্সির। চার্জশিটে আরিফ নিসার দার (ওরফে সাহিল), ইয়াসির উল আশরাফ ভাট, মকসুদ আহমদ দার (ওরফে শাহিদ), ইরফান আহমদ ওয়াগে (ওরফে ওয়াইস), জামির আহমদ আহাঙ্গার (ওরফে মুতলাশি), তুফাইল আহমদ ভাট, ডা. মুজাম্মিল শাকিল গনাই, ডা. আদিল আহমদ রাঠার, ডা. শাহিন সাঈদ এবং ডা. উমর উন নবীর নাম রয়েছে বলে জানা গিয়েছে। পুলিশের দাবি, ‘অভিযুক্তরা অত্যন্ত গোপনে মডিউল তৈরি করে সক্রিয় ভাবে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল। সারা দেশে সন্ত্রাসী কার্যকলাপ ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের।’
- Related topics -
- দেশ
- নয়াদিল্লি
- দিল্লি পুলিশ
- জম্মু-কাশ্মীর
- পুলিশ
- ডাক্তার


