Delhi Air Pollution | রেকর্ড দূষণে ঢাকল দিল্লি, দীপাবলির আগে জারি GRAP-III

Key Highlightsশনিবার সকালে দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স (AQI) একলাফে ৫২৫ ছুঁয়ে ফেলে, যা সর্বকালীন রেকর্ড।
রাত পোহালেই দীপাবলি। তার আগেই চরম বায়ুদূষণের কবলে রাজধানী দিল্লি। শনিবার সকালে দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স (AQI) একলাফে ৫২৫ ছুঁয়ে ফেলে, যা সর্বকালীন রেকর্ড। ধোঁয়া ও কুয়াশার চাদরে ঢেকে যাওয়ায় দৃশ্যমানতা কমেছে এবং সাধারণ মানুষের চোখ জ্বালা করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই রাজধানীতে কঠোর GRAP-III বিধি কার্যকর করা হয়েছে। এর ফলে দিল্লি-এনসিআর অঞ্চলে সমস্ত ধরণের নির্মাণ ও ভাঙার কাজ, পাথর ভাঙার ক্রাশার এবং খনন কাজ বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি, BS-III পেট্রল এবং BS-IV ডিজ়েল চালিত চার চাকার গাড়ি চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পঞ্চম শ্রেণি পর্যন্ত স্কুলগুলিতে হাইব্রিড ক্লাসের নির্দেশ দেওয়া হয়েছে এবং দূষণ নিয়ন্ত্রণে সরকারি-বেসরকারি অফিসে ৫০ শতাংশ কর্মী নিয়ে ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর ব্যবস্থা করা হতে পারে। পরিবেশকর্মীদের আশঙ্কা, দীপাবলির রাতে বাজি পোড়ানো হলে এই পরিস্থিতি আরও ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে।
- Related topics -
- দেশ
- ভারত
- নয়াদিল্লি
- দিল্লি সরকার
- বায়ুদূষণ


