Delhi Rain | লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি! বাতিল ২৬ উড়ান, ওয়ার্ক ফ্রম হোমের পরামর্শ গুরুগ্রাম প্রশাসনের!
Monday, August 24 2026, 3:44 pm

Key Highlightsপ্রায় ৪০০টি উড়ানের সময় পিছিয়েছে, ২৬টি উড়ান বাতিল করা হয়েছে।
লাগাতার বৃষ্টির জেরে দিল্লিতে জল জমে অবরুদ্ধ বহু রাস্তা। অধিকাংশ পথে জল ডিঙিয়ে ধীরে গড়াচ্ছে গাড়ি। অন্যদিকে বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, বিমান চলাচলও ব্যাহত হয়েছে। প্রায় ৪০০টি উড়ানের সময় পিছিয়েছে, ২৬টি উড়ান বাতিল করা হয়েছে। এছাড়াও ১৫টি বিমানকে দুর্যোগ এড়িয়ে অন্য গন্তব্যে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এদিকে, গুরুগ্রাম প্রশাসন অফিস, স্কুল ও অন্যান্য প্রতিষ্ঠানের কর্মীদের ২৫ আগস্ট মঙ্গলবার কর্মীদের বাড়ি থেকে কাজ করার (ওয়ার্ক ফ্রম হোম) পরামর্শ দিয়েছে। এদিকে চিন্তা বাড়িয়ে মৌসম ভবন দিল্লি-এনসিআর এবং সংলগ্ন এলাকায় আরও বর্ষণ বা মৌসুমী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এর মধ্যে গুরুগ্রাম ও ফরিদাবাদে কমলা সতর্কতা জারি করা হয়েছে।


