Delhi AQI | দীপাবলিতে দূষণে রেকর্ড দিল্লির, রাজধানীর ২২টি এলাকায় একিউআই ছাড়াল ৪০০!

Saturday, November 7 2026, 6:23 am
Delhi AQI | দীপাবলিতে দূষণে রেকর্ড দিল্লির, রাজধানীর ২২টি এলাকায় একিউআই ছাড়াল ৪০০!
highlightKey Highlights

গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান (জিআরএপি)-এর অধীনে তৃতীয় পর্যায়ের বিধিনিষেধ কার্যকর করা সত্ত্বেও, দূষণের মাত্রা কমার কোনও নামগন্ধ নেই।


দিল্লিতে বায়ুদূষণের মান আরও নামলো। বর্তমানে শহরের গড় বায়ু গুণমান সূচক (একিউআই) ৩৬৬-এ রেকর্ড করা হয়েছে। দেশের রাজধানীর বাতাসের মান ‘অত্যন্ত খারাপ’ শ্রেণিতে রয়েছে। প্রায় ২২টি জায়গায় একিউআই ৪০০ মাত্রা অতিক্রম করে গিয়েছে। দিল্লির আইআইটি-তে একিউআই ৪৪২ রেকর্ড করা হয়েছে। পাঞ্জাবি বাগে ৪৩৩ এবং বিবেক বিহারে ৪২৭। জাহাঙ্গিরপুরীতে একিউআই ৪২১ এবং রোহিনীতে ৪১৮ রেকর্ড করা হয়েছে। বাতাসের মান খুব খারাপ বাওয়ানা (৪১১), ডিটিইউ (৪০৮), নারেলা (৪০৮) এবং আলিপুরে (৪০২)। পার্শ্ববর্তী এনসিআর শহরগুলোর মধ্যে, নয়ডায় একিউআই ২৮৪ এবং গাজিয়াবাদে ২৮৬ রেকর্ড করা হয়েছে। গুরুগ্রামে একিউআই ৩৫৫ এবং ফরিদাবাদে ৩৪৭ রেকর্ড করা হয়েছে। গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান (জিআরএপি)-এর অধীনে তৃতীয় পর্যায়ের বিধিনিষেধ কার্যকর করা সত্ত্বেও দূষণ কমার কোনো লক্ষন নেই। দিওয়ালির আগে এই ঘটনা চিন্তা বাড়াচ্ছে বিশেষজ্ঞদের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File