Delhi Airport | দিল্লি এয়ারপোর্টে দুই বিমানের সংঘর্ষ, ভাঙল ডানা! অল্পের জন্য রক্ষা কয়েকশো যাত্রীর

Thursday, April 16 2026, 2:32 pm
Delhi Airport | দিল্লি এয়ারপোর্টে দুই বিমানের সংঘর্ষ, ভাঙল ডানা! অল্পের জন্য রক্ষা কয়েকশো যাত্রীর
highlightKey Highlights

যাত্রীবোঝাই বিমানটি নির্দিষ্ট সময়ে উড়ে যাওয়ার আগেই দুর্ঘটনা। আচমকাই স্পাইসজেটের একটি বিমান এসে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা আকাসা বিমানে।


ভয়াবহ দুর্ঘটনা দিল্লি বিমানবন্দরে। আকাসা এয়ারলাইন্সের বিমানে ধাক্কা স্পাইসজেটের একটি উড়ানের। সূত্রের খবর, এদিন দিল্লি থেকে হায়দরাবাদ যাওয়ার কথা ছিল আকাসা উড়ানটির। সেই উদ্দেশ্যে দিল্লি বিমানবন্দরে নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে ছিল যাত্রীবোঝাই বিমানটি। আচমকাই দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা মারে স্পাইসজেটের বিমানটি। সংঘর্ষের তীব্রতায় স্পাইসজেট বিমানের ডানদিকের ডানা অনেকখানি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়েছে আকাসা বিমানের দিকনির্ণায়ক যন্ত্র। বিমান থেকে যাত্রীদের নিরাপদে বের করে হায়দরাবাদ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে আকাসা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File