Delhi AQI | দিল্লিতে লাফিয়ে বাড়ছে ফুসফুসের ক্যানসার! রাজধানীতে বায়ুদূষণে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা
Wednesday, November 25 2026, 7:15 am

Key Highlights২০২০ থেকে ২০২৬ সালের মধ্যে দিল্লির প্রধান সরকারি হাসপাতালগুলিতে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
জরুরি খবর। শীতের প্রাক্কালে দিল্লিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে বায়ুদূষণ। এবার একটি আরটিআই অনুসন্ধানে উঠে এল সাংঘাতিক তথ্য। রিপোর্ট অনুযায়ী, ২০২০ থেকে ২০২৬ সালের মধ্যে দিল্লির প্রধান সরকারি হাসপাতালগুলিতে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এইমস, রাম মনোহর লোহিয়া হাসপাতাল, সফদরজং হাসপাতাল এবং দিল্লি স্টেট ক্যানসার ইনস্টিটিউটে এই ৬ বছরের মধ্যে সাড়ে ৬ হাজারেরও বেশি ফুসফুসের ক্যানসার রোগী শনাক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে মারা গিয়েছেন ৯০০ জনেরও বেশি। নারী এবং অধূমপায়ীদের মধ্যেও ক্যানসারের প্রকোপ লাফিয়ে বাড়ছে। যদিও বিশেষজ্ঞদের মতে ধূমপান, দেরিতে রোগ শনাক্তকরণ এবং পরিবেশগত কারণে পরিস্থিতি আরও প্রতিকূল হচ্ছে রাজধানীতে।
- Related topics -
- দেশ
- ক্যান্সার রোগী
- ফুসফুস ক্যানসার
- ক্যান্সার
- ব্লাড ক্যান্সার
- নয়াদিল্লি
- দিল্লী
- দিল্লি সরকার


