Debangsu Bhattacharya | দেবাংশুকে দলীয় পদ থেকে সরালো তৃণমূল, সোশ্যাল মিডিয়া সামলাবে কে?
Sunday, June 14 2026, 5:25 pm

Key Highlightsতৃণমূল কংগ্রেসের তরফে দেবাংশুর বদলে উপাসনাকে দায়িত্ব দেওয়ার ব্যাপারে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি তৃণমূল কংগ্রেসের তরফে।
রাজ্যে পালাবদলের পর ছত্রভঙ্গ তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই দল ছেড়ে NCPI -তে যোগ দিয়েছেন ২০ জন বিদ্রোহী সাংসদ। এই পরিস্থিতিতে দেবাংশু ভট্টাচার্যকে সোশাল মিডিয়া সেলের চেয়ারপারসন পদ থেকে সরিয়ে দিলো তৃণমূল। তাঁর বদলে এই পোস্টে বসানো হয়েছে উপাসনা চৌধুরীকে। যদিও এই বদলের কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। এদিন উপাসনা চৌধুরী সমাজমাধ্যমে জানান, ‘এই সময় আমার কাছে পদ বলতে মাথায় রাখা নেত্রীর সেই আশীর্বাদের হাতটাই! সোশ্যাল মিডিয়ার সকল কর্মীদের পাশে নেত্রী এবং দাদা স্বয়ং আছেন এর চেয়ে বেশি আর কি চাই বলুন তো? এই সময়টা একজোট হয়ে লড়াই করার!'
- Related topics -
- রাজ্য
- রাজনৈতিক
- রাজনৈতিক দল
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল নেতা
- টিএমসি
- তৃণমূল রাজ্যসভার সাংসদ
- তৃণমূল কাউন্সিলার
- তৃণমূল ছাত্র পরিষদ
- দেবাংশু ভট্টচার্য
- মমতা ব্যানার্জী
- সোশ্যাল মিডিয়া
- ইস্তফা পত্র
- পশ্চিমবঙ্গ


