Taratala Incident | তারাতলার দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৬! আর কেউ কি আটকে রয়েছেন ধ্বংসস্তূপে?

Key Highlightsতারাতলার দুর্ঘটনায় আরও বাড়ল মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৬ জনের।
তারাতলার দুর্ঘটনায় আরও বাড়ল মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৬ জনের। জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর বছর ৩৮ এর খালেক সরদার অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায়, ট্রমা কেয়ার সেন্টারে রেড জোনে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার তাঁর মৃত্যু হয়। খালেকের মৃত্যুতে তারাতলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ (বেসরকারিভাবে পাওয়া তথ্য)৷ শুক্রবার পুলিশ কমিশনার অজয় নন্দ জানান, তদন্তে প্রাথমিক অনুমান আর কেউ হয়তো আটকে নেই ভেতরে। অজয় নন্দ বলেন, ‘‘নতুন করে কোন গন্ধ পাওয়া যাচ্ছে না এখানে। প্রাথমিক অনুমান ভিতরে কেউ আর নেই। যদিও রেজিস্টার খাতা পাওয়া যায়নি কতজন ভিতরে সে সময় উপস্থিত ছিল, সেটা নিয়ে একটা সন্দেহ রয়েছে। তাই এখানকার শ্রমিক এবং পরিবারের লোকজনের সঙ্গে কথা হচ্ছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ভেতরে আর কেউ আটকে রয়েছে কিনা।’’
- Related topics -
- শহর কলকাতা
- তারাতলা
- মৃত্যু


