Chorbagan Sarbojanin | চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত বেড়ে ১৭, বন্ধ চেতলা অগ্রণী-অ্যালেন পার্কের মতো একাধিক মণ্ডপ!

Saturday, October 17 2026, 6:13 pm
Chorbagan Sarbojanin | চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত বেড়ে ১৭, বন্ধ চেতলা অগ্রণী-অ্যালেন পার্কের মতো একাধিক মণ্ডপ!
highlightKey Highlights

র্ঘটনায় ৫ বছরের এক শিশু-সহ মোট ১৭ জনের মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন।


সপ্তমীর সন্ধ্যায় উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন পুজোমণ্ডপে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। তুমুল বৃষ্টির মাঝে উপচে পড়া ভিড়ের চাপে মণ্ডপের গেটের একাংশ ভেঙে পড়ে এবং পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। এই দুর্ঘটনায় ৫ বছরের এক শিশু-সহ মোট ১৭ জনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে এই প্রাণহানির তথ্য নিশ্চিত করেন মুখ্যমন্ত্রী। বর্তমানে সেখানে আরও ১৫ জন চিকিৎসাধীন রয়েছেন। এই ভয়াবহ বিপর্যয়ের পর সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে কলকাতার একাধিক নামী পুজোমণ্ডপের দরজা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সেই তালিকায় রয়েছে চেতলা অগ্রণী, আলিপুর সর্বজনীন, অ্যালেন পার্ক, ত্রিধারা সম্মিলনী, টালা প্রত্যয়ের মতো মণ্ডপ। এদিকে আজই শহরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চোরবাগানের দুর্ঘটনার খবর পেয়ে এক্স হ্যান্ডেল পোস্টে তিনি দুঃখপ্রকাশ করেছেন। রবিবার দ্বিতীয় সপ্তমীতে দিনভর একাধিক কর্মসূচি ছিল শাহর। চোরবাগানের দুর্ঘটনার পর সমস্ত কর্মসূচি বাতিল করা হয়েছে। শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File