Death Penalty Moratorium | মৃত্যুদণ্ডের মতো চরম শাস্তির বিরুদ্ধে ভোট দিলো ভারত, রাষ্ট্রসংঘে ভোট দিলো আর কোন কোন দেশ?

Key Highlightsমৃত্যুদণ্ডের মতো চরম শাস্তির বিরুদ্ধে বিশ্বব্যাপী স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রসংঘে পেশ হয়েছিল প্রস্তাব। সেই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিল ভারত।
গত শুক্রবার রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে গৃহীত হয় মেক্সিকোর আনা এক বিশেষ প্রস্তাব। এই প্রস্তাবে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে স্থগিতাদেশ চাওয়া হয়েছে। এই ভোটাভুটিতে অংশ নিয়েছিল মোট ১৯৩টি দেশ। প্রস্তাব পেশ করা হলে ১৩৩টি দেশ পক্ষে এবং ৩৩টি দেশ বিপক্ষে ভোট দেয়। ভোটদানে বিরত থাকে ১৬টি দেশ। বিরুদ্ধে ভোটদান করেছে ভারত সহ চিন, আমেরিকা, জাপান, পাকিস্তান-সহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি ভাবিকা মঙ্গলানন্দন বলেন, “মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কোনও আন্তর্জাতিক ঐক্যমত নেই। আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদ শর্তসাপেক্ষে মৃত্যুদণ্ডের অনুমতি দেয়। পাশাপাশি তিনি এটাও জানান, ভারতে মৃত্যুদণ্ড দেওয়া হয় কঠোর আইনি প্রক্রিয়ার পর, এবং শুধুমাত্র বিরল থেকে বিরলতম মামলায়। যে কোনও সার্বভৌম রাষ্ট্রের নিজস্ব আইন ও শাস্তি নির্ধারণের অধিকার রয়েছে।”
- Related topics -
- আন্তর্জাতিক
- মৃত্যুদণ্ড
- ভারত
- রাষ্ট্রসঙ্ঘ
- জাপান
- আমেরিকা
- পাকিস্তান


