Tripura DGP | ত্রিপুরার সদর দপ্তরে উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার মৃত্যু, ক্রমশ ঘনাচ্ছে রহস্য!

Monday, July 20 2026, 10:25 am
Tripura DGP | ত্রিপুরার সদর দপ্তরে উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার মৃত্যু, ক্রমশ ঘনাচ্ছে রহস্য!
highlightKey Highlights

রাজ্যের স্বাস্থ্য সচিব কিরণ গত্যে জানিয়েছেন, মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের পরই সব জানা যাবে।


ডিজিপি অনুরাগ ধনখড়ের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ত্রিপুরায়। মঙ্গলবার সকালে অফিসে আসার পরেই শৌচাগারে গিয়েছিলেন ত্রিপুরার ডিজিপি অনুরাগ ধনখড়। এরপর সেখান থেকে উদ্ধার হয় তাঁর দেহ। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, গলায় দড়ি দিয়ে তিনি আত্মহত্যাই করেছেন। ঘটনার খবর পেয়েই সেখানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ছুটে যান রাজ্য পুলিশের সদর দপ্তরে। ছুটে যায় ফরেনসিক টিমও। জি বি হাসপাতালের সিনিয়র ডাক্তার প্রদীপ ভৌমিক জানিয়েছেন, বারোটা ৪৬ মিনিটে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। বলা হচ্ছে, মৃত অবস্থাতেই তাঁকে হাসপাতালে আনা হয়েছিল। তবে প্রায় চল্লিশ মিনিট সিপিআর করে বাঁচানোর চেষ্টা করা হয়। রাজ্যের স্বাস্থ্য সচিব কিরণ গত্যে জানিয়েছেন, মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের পরই সব জানা যাবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File