DA Increase | কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর, ৩ শতাংশ বাড়ল মহার্ঘ ভাতা (ডিএ)!
Wednesday, October 28 2026, 11:17 am

Key Highlights৩ শতাংশ মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধিতে সম্মতি দেওয়ায় তা ৬০ শতাংশ থেকে বেড়ে পৌঁছাল ৬৩ শতাংশে।
উৎসবের মরশুমে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় উপহার দিল ক্যাবিনেট। ৩ শতাংশ মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধিতে সম্মতি দেওয়ায় তা ৬০ শতাংশ থেকে বেড়ে পৌঁছাল ৬৩ শতাংশে। বুধবার এই ঘোষণা করা হলেও চলতি বছরের ১ জুলাই থেকে বর্ধিত হারে ডিএ পাবেন কর্মীরা। এর ফলে উপকৃত হবেন কেন্দ্রীয় সরকারের প্রায় ৪৮ লক্ষ কর্মী এবং ৬৮ লক্ষ পেনশনভোগী। সপ্তম বেতন কমিশনের নির্ধারিত সূত্র এবং মুদ্রাস্ফীতি বিষয়ক তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণত বছরে দু’বার—জানুয়ারি ও জুলাই মাসে এই ভাতা বৃদ্ধি করা হয়। এই বৃদ্ধির ফলে মূল বেতনের ভিত্তিতে কর্মচারীদের মাসিক আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
- Related topics -
- দেশ
- ভারত
- সরকারি কর্মচারী
- ডিএ


