Dawood Ibrahim | দাউদ ইব্রাহিমের ডানহাতকে প্রত্যার্পণ তুরস্কের, ভারতের হাতে মাদক পাচারকারী সেলিম ডোলা!

Tuesday, April 28 2026, 6:50 am
Dawood Ibrahim | দাউদ ইব্রাহিমের ডানহাতকে প্রত্যার্পণ তুরস্কের, ভারতের হাতে মাদক পাচারকারী সেলিম ডোলা!
highlightKey Highlights

দাউদ ইব্রাহিমের ড্রাগ র‌্যাকেটের মূল মাথা ও ঘনিষ্ঠ সহযোগী, কুখ্যাত মাদক পাচারকারী সেলিম ডোলাকে ভারতের হাতে প্রত্যর্পণ করল তুরস্ক।


মাদক চক্র খতম করতে পুলিশ-প্রশাসনের বড় সাফল্য। দাউদ ইব্রাহিমের ড্রাগ র‌্যাকেটের মূল মাথা ও ঘনিষ্ঠ সহযোগী, কুখ্যাত মাদক পাচারকারী সেলিম ডোলাকে ভারতের হাতে প্রত্যর্পণ করল তুরস্ক। মঙ্গলবার ভোরে ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং আন্তর্জাতিক এজেন্সিগুলির যৌথ অভিযানে ইস্তানবুলে দাউদ ঘনিষ্ঠ সেলিম ডোলাকে গ্রেপ্তারির পরে একটি বিশেষ বিমানে দিল্লির টেকনিক্যাল বিমানবন্দরে আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে মুম্বই পুলিশ বা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB) এর কব্জায় তুলে দেওয়া হতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File