Darjeeling Tea’sta Fest 2026 | দার্জিলিংয়ে শুরু হচ্ছে ‘তিস্তা ফেস্ট ২০২৬’! পর্যটক টানতে তৈরী শৈলশহর
Wednesday, November 25 2026, 5:01 pm

Key Highlightsপর্যটনের বিকাশ ছাড়াও দার্জিলিং চায়ের আন্তর্জাতিক পরিচিতি বাড়ানো এবং স্থানীয় মানুষের কর্মসংস্থান ও জীবিকার সুযোগ তৈরি ওই উৎসবের উদ্দেশ্য।
শীতের মরশুমে দার্জিলিংয়ে শুরু হচ্ছে ‘Tea’sta Fest 2026’। আগামী ৯ থেকে ১৩ ডিসেম্বর, পাঁচ দিন ধরে চলবে এই উৎসব। এবারের আকর্ষণের তালিকায় রয়েছে রক ব্যান্ড প্রতিযোগিতা, একক সংগীত প্রতিযোগিতা ‘D-Rising Stars’, ফুটবল, মাউন্টেন বাইকিং, হাইকিং, বার্ড ওয়াচিং, ফিল্মমেকিং এবং স্টার্টআপ শোকেস। ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী দার্জিলিং হিল ম্যারাথন। ইতিমধ্যেই প্রায় ৪,০০০ জন ম্যারাথনে অংশ নিতে নাম লিখিয়েছেন। সঙ্গীত, চা এবং মাদকবিরোধী বার্তা সামনে রেখে ২০২৩ সালের ডিসেম্বরে দার্জিলিং পাহাড়ে ‘মেলো টি ফেস্ট’ শুরু হয়েছিল। এবার নতুন নাম নিয়ে হাজির হচ্ছে ‘Tea’sta Fest 2026’ হিসেবে। এই উৎসবের উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- উত্তরবঙ্গ
- দার্জিলিং
- উৎসব ক


