Darjeeling Tea | এক দশকে ৪৬% কমলো দার্জিলিং চায়ের রপ্তানি, কমেছে চায়ের উৎপাদনও! শঙ্কায় শিল্পমহল!

Tuesday, September 15 2026, 4:27 pm
Darjeeling Tea | এক দশকে ৪৬% কমলো দার্জিলিং চায়ের রপ্তানি, কমেছে চায়ের উৎপাদনও! শঙ্কায় শিল্পমহল!
highlightKey Highlights

জগদ্বিখ্যাত দার্জিলিং চায়ের বিশ্ববাজারে চাহিদা ও রপ্তানিতে ব্যাপক ধস নেমেছে।


জগদ্বিখ্যাত দার্জিলিং চায়ের বিশ্ববাজারে চাহিদা ও রপ্তানিতে ব্যাপক ধস নেমেছে। ভারতীয় চা-পর্ষদের (টি-বোর্ড) সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত এক দশকে দার্জিলিং চায়ের রপ্তানি প্রায় ৪৬ শতাংশ কমেছে। ২০১৫ সালে যেখানে প্রায় ৪০ লক্ষ কেজি চা রপ্তানি হয়েছিল, ২০২৫ সালে তা নেমে দাঁড়িয়েছে মাত্র ২১.৫০ লক্ষ কেজিতে। এর পাশাপাশি একই সময়ে চায়ের উৎপাদন কমেছে প্রায় ৩৫ শতাংশ। বিশেষজ্ঞদের মতে, গোর্খাল্যান্ড আন্দোলনের প্রভাব, নতুন বিনিয়োগের অভাব, শ্রমিক সংকট এবং জলবায়ু পরিবর্তনই এই পতনের অন্যতম কারণ। আন্তর্জাতিক বাজারে নেপাল ও কেনিয়ার মতো প্রতিযোগী দেশগুলোর উত্থান এবং সরকারি ভর্তুকি বন্ধ হওয়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ঐতিহ্যবাহী এই শিল্প ও চা-বাগান শ্রমিকদের ভবিষ্যৎ নিয়ে এখন গভীরভাবে উদ্বিগ্ন শিল্পমহল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File