Damayanti Sen | বাড়ি ফিরেছে নিখোঁজ দময়ন্তী, কেন চলে গিয়েছিলো? পুলিশি তদন্তে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

Saturday, July 18 2026, 6:04 am
Damayanti Sen | বাড়ি ফিরেছে নিখোঁজ দময়ন্তী, কেন চলে গিয়েছিলো? পুলিশি তদন্তে সামনে এল চাঞ্চল্যকর তথ্য
highlightKey Highlights

তদন্তকারীদের দাবি, শনিবার ভোরবেলা হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট থেকে ওই শুটারকে পাওয়া গিয়েছে। দময়ন্তী পুলিশকে জানান, বাড়ি ফেরার আগে একাধিক জায়গায় ঘুরে বেড়ান।


বৃহস্পতিবার কেনাকাটা করতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল রাজ্যস্তরের প্রতিভাবান রাইফেল শুটার দময়ন্তী সেন (১৫)। অবশেষে পাওয়া গিয়েছে নিখোঁজ রাজ্য স্তরের প্রতিভাবান শুটার দময়ন্তী সেনকে। শনিবার সকালে সোশ্যাল মিডিয়ায় কোচ তথা অর্জুন পুরস্কারপ্রাপ্ত জাতীয় স্তরের শুটার জয়দীপ কর্মকার জানিয়েছেন তাকে সুস্থ ভাবে পাওয়া গিয়েছে। প্রাথমিক তদন্তের পর চাঞ্চল্যকর তথ্য পেল হাওড়া সিটি পুলিশ। দময়ন্তী পুলিশকে জানান, দিনকয়েক ধরে পড়াশোনা ও খেলাধূলা নিয়ে চাপে ছিলেন। তার ফলে ক্রমশ বাড়ছিল মানসিক উদ্বেগ। সে কারণেই নাকি বাড়ি ছেড়ে আচমকা নিখোঁজ হয়ে যান দময়ন্তী। শুটারের দাবি খতিয়ে দেখা হচ্ছে বলেই খবর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File