Dadasaheb Phalke Award 2026 | চলচ্চিত্র জগতে অসামান্য স্বীকৃতি, দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন অনন্ত নাগ!

Wednesday, September 16 2026, 4:25 pm
Dadasaheb Phalke Award 2026 | চলচ্চিত্র জগতে অসামান্য স্বীকৃতি, দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন অনন্ত নাগ!
highlightKey Highlights

ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘দাদাসাহেব ফালকে পুরস্কার ২০২৪’-এ সম্মানিত করা হল প্রবীণ অভিনেতা অনন্ত নাগকে।


ভারতীয় চলচ্চিত্র জগতে অসামান্য অবদানের জন্যে দেশের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান ‘দাদাসাহেব ফালকে পুরস্কার ২০২৪’-এ সম্মানিত করা হল বর্ষীয়ান অভিনেতা অনন্ত নাগকে। কন্নড় সিনেমার অন্যতম পুরোধা এই অভিনেতা হিন্দি, মারাঠি, তেলুগু ও মালায়লাম চলচ্চিত্রে কাজ করেছেন। প্রখ্যাত পরিচালক শ্যাম বেনেগালের পরিচালনায় ‘অঙ্কুর’, ‘নিশান্ত’, ‘ভূমিকা’ এবং ‘কোন্দুরা’-র মতো কালজয়ী আর্ট-হাউস ছবিতে অভিনয় করেছেন তিনি। আন্তর্জাতিক খ্যাতি ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ অভিনেতাকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, “কিংবদন্তি অনন্ত নাগজিকে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হওয়ায় অনেক শুভেচ্ছা। কয়েক দশক ধরে তাঁর সাবলীল অভিনয়, অসাধারণ বহুমুখী প্রতিভা ও মেধা ভারতীয় সিনেমায়, বিশেষ করে কন্নড় চলচ্চিত্রে এক গভীর ছাপ ফেলে গিয়েছে। প্রতিটি চরিত্রেই তিনি ফুটিয়ে তুলেছেন দুর্লভ গভীরতা ও বাস্তবতা। একজন সত্যিকারের মহান শিল্পীর জন্য এটি অত্যন্ত প্রাপ্য এক সম্মান।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File