Dadanpatrabar | দাদনপাত্রবাড়ে তৈরি হবে সমুদ্র বন্দর, জায়গা পরিদর্শনে শীর্ষকর্তাদের দল

Thursday, July 16 2026, 4:59 am
Dadanpatrabar | দাদনপাত্রবাড়ে তৈরি হবে সমুদ্র বন্দর, জায়গা পরিদর্শনে শীর্ষকর্তাদের দল
highlightKey Highlights

মুখ্যমন্ত্রীর ঘোষণার ঠিক একমাস পরে প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর এলাকা দাদনপাত্রবাড় পরিদর্শনে রাজ্যের শিল্প, বাণিজ্য ও উদ্যোগ বিভাগের প্রধান সচিব বন্দনা যাদব।


মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন পূর্ব মেদিনীপুরের দাদনপাত্রবাড়ে তৈরী হবে সমুদ্রবন্দর। এবার ঘোষণার ঠিক একমাস পরে প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর এলাকা দাদনপাত্রবাড় পরিদর্শনে রাজ্যের শিল্প, বাণিজ্য ও উদ্যোগ বিভাগের প্রধান সচিব বন্দনা যাদব। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নিরঞ্জন কুমারও। সূত্রের খবর, কতটা জায়গা সরকারের রয়েছে, আরও কত পরিমাণ জায়গা বন্দরের জন্যে লাগবে, তা খতিয়ে দেখে প্রতিনিধি দল। গতকাল হলদিয়া উন্নয়ন পর্ষদে শিল্পাঞ্চলের পরিকাঠামো উন্নয়ন, শিল্প সম্প্রসারণ এবং নতুন বিনিয়োগের সম্ভাবনা নিয়ে শিল্প সংস্থাগুলির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকও করেন প্রধান সচিব বন্দনা যাদব।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File