DA Strike-Nabanna | DA ধর্মঘট নিয়ে কড়া নবান্ন, "ক্যাজ়ুয়াল লিভ" গণ্য নয়- নির্দেশ সরকারি কর্মচারীদের
Thursday, March 12 2026, 4:37 pm

Key Highlightsবৃহস্পতিবার নবান্নের তরফে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। শুক্রবার কেউ অফিস কামাই করলে কোনও ক্যাজ়ুয়াল লিভ গ্রাহ্য হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।
বকেয়া DA-র দাবি-সহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার, ১৩ মার্চ রাজ্যজুড়ে বন্ধ ডাকা হয়েছে। তিনটি সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ, সরকারি কর্মচারী পরিষদ ও যৌথ মঞ্চ একযোগে সারা বাংলায় প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং সরকারি অফিসে ধর্মঘটের ডাক দিয়েছে। বৃহস্পতিবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হলো, এদিন রাজ্যে সরকারি ও সরকার পোষিত কোনও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে না। শুক্রবার অফিস কামাই করলে তা হবে ‘নো-স্যালারি ডে’। হাফ ডে ছুটিও গ্রাহ্য করা হবেনা, সাফ জানিয়েছে নবান্ন।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- নবান্ন
- নবান্ন
- ধর্মঘট
- সরকারি কর্মচারী
- সরকারি স্কুল
- বেসরকারি সংস্থা
- সরকারি বাস
- সরকারি হাসপাতাল


