DA Update | বকেয়া DA নিয়ে নয়া নির্দেশ নবান্নের, ফ্যামিলি পেনশনারদের জন্যে চালু হেল্পলাইন নম্বর

Thursday, April 2 2026, 2:16 pm
DA Update | বকেয়া DA নিয়ে নয়া নির্দেশ নবান্নের, ফ্যামিলি পেনশনারদের জন্যে চালু হেল্পলাইন নম্বর
highlightKey Highlights

রাজ্য সরকারের প্রয়াত কর্মী ও পেনশনভোগীদের পরিবারকে বকেয়া মহার্ঘ ভাতা ও ডিয়ারনেস রিলিফ প্রদানের ক্ষেত্রে এ বার নতুন ব্যবস্থা চালু করল অর্থ দপ্তর।


DA নিয়ে নয়া বিজ্ঞপ্তি জারি করলো অর্থ দপ্তর। রাজ্য সরকারের প্রয়াত কর্মী ও পেনশনভোগীদের পরিবারকে বকেয়া মহার্ঘ ভাতা ও ডিয়ারনেস রিলিফ প্রদানের ক্ষেত্রে এবার থেকে নয়া প্রক্রিয়া চালু হতে চলেছে। ২০০৮ সালের ১ এপ্রিল থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ ও ডিআর প্রদানের ক্ষেত্রে যেসব পেনশনভোগী জীবিত নেই তাঁদের জন্যে সরকারের তরফে একটি বিশেষ হেল্পলাইন নম্বর (০৩৩-২২৫৩৫৪১৭) এবং ইমেল আইডি চালু করা হয়েছে। এখানেই দাবীদারেরা আবেদন জানাতে পারবেন। ১৮০ দিনের মধ্যে আবেদন করতে হবে বলেও উল্লেখ করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File