DA Arrear | অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া ডিএ পাবেন নিকট আত্মীয়রা! বড়ো ঘোষণা রাজ্য সরকারের

Wednesday, June 3 2026, 5:13 am
DA Arrear | অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া ডিএ পাবেন নিকট আত্মীয়রা! বড়ো ঘোষণা রাজ্য সরকারের
highlightKey Highlights

মৃত অবসরপ্রাপ্ত কর্মীদের বৈধ উত্তরাধিকারীকে প্রয়োজনীয় নথিপত্র-সহ দ্রুত সংশ্লিষ্ট ট্রেজারি অফিসে অর্থাৎ যে ট্রেজারি থেকে মৃত সরকারি অবসরপ্রাপ্ত কর্মী পেনশন পেতেন, সেই ট্রেজারিতে যোগাযোগ করার কথা বলা হয়েছে।


বকেয়া ডিএ নিয়ে টানাপোড়েনের মাঝেই নয়া সিদ্ধান্ত রাজ্য সরকারের। মঙ্গলবার অর্থ দপ্তরের পক্ষ থেকে ২০০৮-এর ১ এপ্রিল থেকে ২০১৯-এর ৩১ ডিসেম্বর পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতা দিতে সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। মৃত অবসরপ্রাপ্ত কর্মীদের বৈধ উত্তরাধিকারীকে প্রয়োজনীয় নথিপত্র-সহ দ্রুত সংশ্লিষ্ট ট্রেজারি অফিসে অর্থাৎ যে ট্রেজারি থেকে মৃত সরকারি অবসরপ্রাপ্ত কর্মী পেনশন পেতেন, সেই ট্রেজারিতে যোগাযোগ করতে বলেছে অর্থ দপ্তর। মৃতকর্মীর পারিবারিক পেনশন প্রাপকদের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হবে। বিস্তারিত জানতে ০৩৩ ২২৫৩ ৫৪১৭ একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File