DA | ২২ জুন ঘোষণা হবে DA? রাজ্য সরকারি কর্মীদের ধৈর্য ধরতে বললেন মুখ্যসচিব!

Tuesday, June 16 2026, 3:37 pm
DA | ২২ জুন ঘোষণা হবে DA? রাজ্য সরকারি কর্মীদের ধৈর্য ধরতে বললেন মুখ্যসচিব!
highlightKey Highlights

মুখ্যসচিবের অফিস থেকে জারি করা বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে, ‘২২ জুন রাজ্য বাজেটের অফিশিয়াল ঘোষণা পর্যন্ত দয়া করে ধৈর্য ধরুন।’


কেন্দ্র-রাজ্যের ফারাক মিটিয়ে ডিএ বৃদ্ধি নিয়ে দীর্ঘদিনের আশায় রাজ্য সরকারি কর্মীরা। সরকারি কর্মীদের একটা বড় অংশের দাবি, গত সরকারের আমলে সেই আশা পূরণ হয়নি। এ বার রাজ্যে পালাবদল হয়েছে। ফলে এবার পরিস্থিতি বদলাতে পারে বলে আশাবাদী অনেকে। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও জানিয়েছেন, ২২ জুন মিলবে সুখবর। সেই আবহে মঙ্গলবার, ডিএ সংক্রান্ত একটি অর্ডার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই অর্ডারে লেখা রয়েছে ২২% ডিএ বৃদ্ধি হচ্ছে। এমনকি ১ জুলাই থেকে লাগু হবে বলেও লেখা রয়েছে সেই অর্ডারে। তবে রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল জানালেন, এই অর্ডার আসলে ভুয়ো। কিন্তু অর্ডার ভুয়ো বললেও DA-এর আশায় জল ঢালেননি তিনি। মুখ্যসচিবের অফিস থেকে জারি করা বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে, ‘২২ জুন রাজ্য বাজেটের অফিশিয়াল ঘোষণা পর্যন্ত দয়া করে ধৈর্য ধরুন।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File