DA Hike | অক্টোবর থেকে বাড়ানো হচ্ছে DA ও DR! রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা সরকারের!

Tuesday, August 4 2026, 4:38 pm
DA Hike | অক্টোবর থেকে বাড়ানো হচ্ছে DA ও DR! রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা সরকারের!
highlightKey Highlights

মঙ্গলবার নবান্ন থেকে জারি করা নির্দেশ অনুযায়ী, ১ অক্টোবর ২০২৬ থেকে ডিয়ারনেস অ্যালাওয়েন্স (DA) এবং ডিয়ারনেস রিলিফ (DR) বাড়ানো হচ্ছে।


রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা করলো রাজ্য সরকার। মঙ্গলবার নবান্ন থেকে জারি করা নির্দেশ অনুযায়ী, ১ অক্টোবর ২০২৬ থেকে ডিয়ারনেস অ্যালাওয়েন্স (DA) এবং ডিয়ারনেস রিলিফ (DR) বাড়ানো হচ্ছে।সংশ্লিষ্ট নির্দেশিকায় বলা হয়েছে, প্রি-রিভাইজড পে স্কেলে থাকা কর্মীদের DA ১৭১ শতাংশ থেকে বেড়ে ২২৩ শতাংশ হবে। একইভাবে, ROPA ২০০৯ অনুযায়ী প্রি-রিভাইজড পেনশন বা ফ্যামিলি পেনশন পাওয়া পেনশনভোগীরা ১ অক্টোবর ২০২৬ থেকে ২২৩ শতাংশ হারে ডিয়ারনেস রিলিফ পাবেন। এছাড়াও, রাজ্য সরকারি পেনশনভোগী ও ফ্যামিলি পেনশনভোগীদের ক্ষেত্রে রিভাইজড পেনশন/ফ্যামিলি পেনশনের ৩৮ শতাংশ হারে ডিয়ারনেস রিলিফ দেওয়ার কথাও নির্দেশিকায় উল্লেখ রয়েছে। ন্যূনতম মজুরি আইনের মতো কোনও আইনি বিধানের আওতায় না থাকা দৈনিক মজুরিভিত্তিক কর্মীদের দৈনিক মজুরিতে আরও ১১০ টাকা অ্যাড-হক বৃদ্ধি করা হয়েছে। এই বৃদ্ধিও ১ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File