Delhi | CNG স্টেশনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণ! দিল্লিতে মৃত্যু ২!
Wednesday, August 19 2026, 1:19 pm

Key Highlightsবুধবার বিকেলে রাজধানীর টিকরি কালান এলাকায় একটি CNG স্টেশনে গ্যাস ভরার সময়ে একটি ট্রাকের সিলিন্ডারে ঘটে বিস্ফোরণ
ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লির টিকরি কালান। বুধবার বিকেলে রাজধানীর টিকরি কালান এলাকায় একটি CNG স্টেশনে গ্যাস ভরার সময়ে একটি ট্রাকের সিলিন্ডারে ঘটে বিস্ফোরণ। ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে দু’জনের। আহত হয়েছেন আরও চার জন। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। দিল্লি ফায়ার সার্ভিস সূত্রে জানা গিয়েছে, বিকেল ৩টা ৩৭ মিনিট নাগাদ বিস্ফোরণের খবর আসে। খবর পেয়েই দ্রুত দমকলের কর্মীরা ঘটনাস্থলের দিকে রওনা দেন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, একটি বাস বা ভারী গাড়িতে CNG ভরার সময়ে এই দুর্ঘটনাটি ঘটে। গ্যাস ভরার কাজে যুক্ত এক ব্যক্তি বিস্ফোরণে ঘটনাস্থলেই মারা যান। বিস্ফোরণের তীব্রতা কতটা ছিল, তা নিয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি। কী কারণে এই বিস্ফোরণ হলো, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।


