Weather Update | বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, আরব সাগরে নিম্নচাপ! ১১ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা!
Wednesday, July 22 2026, 12:19 pm

Key Highlightsবুধবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে।
বুধবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে মৌসুমী অক্ষরেখা সক্রিয় রাজস্থান থেকে দিঘা হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বিস্তৃত। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরেও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্ত থেকে আরব সাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখাও বিস্তৃত। ফলে এদিন রাজ্যের ১১ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে নদিয়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলাতে। শুক্রবার ভারী বৃষ্টির হলুদ সর্তকতা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং বাঁকুড়া জেলাতে। শনিবারেও বিক্ষিপ্ত বৃষ্টি হলেও কমবে বৃষ্টির ব্যাপকতা।


