Weather Update | অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, বাংলায় কি হবে ভারী বৃষ্টি?

Monday, November 2 2026, 9:32 am
Weather Update | অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, বাংলায় কি হবে ভারী বৃষ্টি?
highlightKey Highlights

পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়ের সরাসরি কোনো বড় বিপদের আশঙ্কা না থাকলেও এর প্রভাবে সোমবার ও মঙ্গলবার রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ সোমবার মাঝরাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে (নেল্লোর ও নারসাপুরের মাঝে) আছড়ে পড়তে পারে। ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার হতে পারে। এদিকে পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়ের সরাসরি কোনো বড় বিপদের আশঙ্কা না থাকলেও এর প্রভাবে সোমবার ও মঙ্গলবার রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। প্রতিকূল আবহাওয়ার কারণে মৎস্যজীবীদের বুধবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তবে আগামী বুধবার থেকে আবহাওয়া উন্নতির সম্ভাবনা রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File