Cyclone Arnab | অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, মৃত ৫, ক্ষতিগ্রস্ত ৭১৪টি গ্রাম!

Wednesday, October 28 2026, 10:54 am
Cyclone Arnab | অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, মৃত ৫, ক্ষতিগ্রস্ত ৭১৪টি গ্রাম!
highlightKey Highlights

অন্ধ্রপ্রদেশ উপকূলে একটানা ৬ ঘণ্টা ধরে তাণ্ডব চালিয়ে অবশেষে সম্পন্ন হয়েছে ঘূর্ণিঝড় অর্ণবের ল্যান্ডফল প্রক্রিয়া।


অন্ধ্রপ্রদেশ উপকূলে একটানা ৬ ঘণ্টা ধরে তাণ্ডব চালিয়ে অবশেষে সম্পন্ন হয়েছে ঘূর্ণিঝড় অর্ণবের ল্যান্ডফল প্রক্রিয়া। এই প্রাকৃতিক দুর্যোগে অন্ধ্রে এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বিশাখাপত্তনম, আনাকাপল্লি, কাঁকিনাড়া, কোনাসীমা ও ওয়েস্ট গোদাবরী জেলায় প্রাণহানির এই ঘটনাগুলো ঘটেছে। গাছ চাপা পড়ে এবং তড়িদাহত হয়ে এই মৃত্যুগুলো হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অর্ণবের প্রভাবে অন্ধ্রপ্রদেশের ৭১৪টির বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু এলাকায় গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় অন্ধ্রে ৩৯টি এনডিআরএফ এবং ৮০টি এসডিআরএফ টিম মোতায়েন করা হয়েছে। অন্ধ্র ও ওডিশার পাশাপাশি এর প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। পূর্ব মেদিনীপুর জেলার দিঘা, তাজপুর ও মন্দারমণিসহ উপকূলবর্তী এলাকায় শুরু হয়েছে বৃষ্টি এবং চলছে কড়া নজরদারি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File