Cyclone Arnab-Train Cancelled | অর্ণবের জেরে হাওড়া ডিভিশনে বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন, একনজরে তালিকা

Tuesday, October 27 2026, 7:29 am
Cyclone Arnab-Train Cancelled | অর্ণবের জেরে হাওড়া ডিভিশনে বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন, একনজরে তালিকা
highlightKey Highlights

ঘূর্ণিঝড় অর্ণব-এর কারণে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল (Train Cancelled Due to Arnab) করা হয়েছে। রেল সূত্রে খবর, হাওড়া থেকে চারটি ট্রেন বাতিল করা হয়েছে।


মাত্র ৬ ঘণ্টায় তীব্র থেকে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে 'অর্ণব'। রেল সূত্রে খবর, ঘূর্ণিঝড়ের কারণে হাওড়া থেকে চারটি ট্রেন বাতিল করা হয়েছে। ১৮১০৭ রাউরকেলা-জগদলপুর এক্সপ্রেস ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত বাতিল থাকবে। অন্যদিকে, ১৮১০৮ জগদলপুর-রাউরকেলা এক্সপ্রেস ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত চলবে না। ১৮০০৫ হাওড়া-জগদলপুর এক্সপ্রেস ২৭ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত বাতিল করা হয়েছে। একইভাবে ১৮০০৬ জগদলপুর-হাওড়া এক্সপ্রেস ২৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে না। ট্রেন বাতিলের জেরে সমস্যায় পড়তে পারেন ওই রুটের যাত্রীরা। তবে প্রাকৃতিক বিপর্যয় থেকে বাড়তি সতর্কতার জন্যে এই পদক্ষেপ, জানিয়েছে রেল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File