Cyclone Akvan | মেঘপুঞ্জ ভেঙে দুই টুকরো ঘূর্ণিঝড় 'আকভান', শেষবেলায় বাংলার জন্য বাড়ল বিপদ!

Key Highlights‘হাই উইন্ড শিয়ার’-এর প্রভাবে মেঘপুঞ্জ ভেঙে দুই টুকরো হয়েছে ঘূর্ণিঝড় আকভান।
‘হাই উইন্ড শিয়ার’-এর প্রভাবে মেঘপুঞ্জ ভেঙে দুই টুকরো হয়েছে ঘূর্ণিঝড় আকভান। শেষবেলায় গতি বাড়িয়ে ওড়িশার গোপালপুরে ল্যান্ডফল প্রক্রিয়া শুরু করেছে এটি। ঘণ্টায় ৯০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা ও প্রবল বৃষ্টি চলছে পুরী-গোপালপুরে, বন্ধ পুরীর সৈকত। আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণিঝড়ের মেঘপুঞ্জ ভেঙে অর্ধেক মেঘ দক্ষিণবঙ্গের দিকে ঢুকে পড়ছে। এর ফলে আজ দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও পুরুলিয়াতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় ১১০ মিমি পর্যন্ত বৃষ্টি হতে পারে এবং নিচু এলাকায় জল জমার আশঙ্কা। সোমবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। উল্লেখ্য, মেঘপুঞ্জ ভাঙার পিছনে রয়েছে ‘হাই উইন্ড শিয়ার’। বায়ুমণ্ডলের নীচে-উপরে বায়ুর গতিবেগ ও অভিমুখে বড় পার্থক্য হলে এই ঘটনা ঘটে। এর জেরে ঘূর্ণিঝড় দ্রুত দুর্বল হলেও, বৃষ্টির বিপদ থেকে যাচ্ছে বাংলায়।
- Related topics -
- আবহাওয়া
- আবহাওয়া দফতর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- রাজ্য
- ঘূর্ণিঝড়
- বৃষ্টিপাত


