Cyclone Akvan | আজ রাত থেকে আরও খারাপ হবে পরিস্থিতি, শুক্রবার দুপুরে ল্যান্ডফল করতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’!

Thursday, November 19 2026, 3:48 pm
Cyclone Akvan | আজ রাত থেকে আরও খারাপ হবে পরিস্থিতি, শুক্রবার দুপুরে ল্যান্ডফল করতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’!
highlightKey Highlights

ঘূর্ণিঝড় ‘আকভান’ শুক্রবার দুপুরে গোপালপুরের কাছে ল্যান্ডফল করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।


ঘূর্ণিঝড় ‘আকভান’ শুক্রবার দুপুরে গোপালপুরের কাছে ল্যান্ডফল করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। স্থলভাগে প্রবেশের সময় হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৯০-১০০ কিমি ও দমকা হাওয়া ১১০ কিমি পর্যন্ত পৌঁছতে পারে। ২১ নভেম্বর সকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় ভারী থেকে অতি ভারী এবং কলকাতা-সহ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। কলকাতায় আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টি চলবে। আজ রাত ও কাল সকালে বৃষ্টি বাড়তে পারে। উত্তরবঙ্গেও আগামী তিনদিন বিক্ষিপ্ত বৃষ্টি ও ২৪-২৫ নভেম্বর থেকে দুই বঙ্গে শুষ্ক আবহাওয়া ফিরতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File