SBI Cyber Attack | এসবিআই-এর সার্ভারে সাইবার হানা, চুরি গেল গ্রাহকদের তথ্য!

Thursday, October 22 2026, 1:52 pm
SBI Cyber Attack | এসবিআই-এর সার্ভারে সাইবার হানা, চুরি গেল গ্রাহকদের তথ্য!
highlightKey Highlights

দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI)-এর সার্ভারে সাইবার হানার ঘটনা ঘটল।


দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI)-এর সার্ভারে সাইবার হানার ঘটনা ঘটল। গত ১৬ অক্টোবর হ্যাকাররা হানা দিয়ে প্রায় ৩৮৯৭ জন গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি করে ডার্ক ওয়েবে আপলোড করে দিয়েছে। ফাঁস হওয়া তথ্যের মধ্যে রয়েছে গ্রাহকদের নাম, মোবাইল নম্বর, জন্মতারিখ, ইমেল আইডি এবং বাড়ির ঠিকানা। তবে ব্যাঙ্কের দাবি, এই সাইবার হানার ফলে তাদের মূল আর্থিক পরিষেবা বা কার্যক্রমে কোনও প্রভাব পড়েনি। সাইবার এজেন্সিগুলির সতর্কবার্তার পরই বিষয়টি প্রকাশ্যে আসে এবং এসবিআই এই বিষয়ে তদন্ত শুরু করেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File