CV Anand Bose | ভোটের আগেই রাজ্যপালের পদ থেকে পদত্যাগ সিভি আনন্দ বোসের!
Thursday, March 5 2026, 2:54 pm

Key Highlightsঠিক বিধানসভা ভোটের আগেই আনন্দ বোসের পদত্যাগ রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে।
পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে হঠাৎই পদত্যাগ সিভি আনন্দ বোস। ঠিক বিধানসভা ভোটের আগেই এহেন সিদ্ধান্তে শোরগোল রাজনৈতিক মহলে। সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেলেই তিনি দিল্লি গিয়েছিলেন। সেখানেই রাষ্ট্রপতির কাছে তাঁর পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে খবর। ২০২২ সালে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেন সিভি আনন্দ বোস। বাংলার রাজ্যপাল হিসেবে তাঁর মেয়াদ ছিল ২০২৭ সালের নভেম্বর মাস পর্যন্ত। তিন বছর রাজ্যের রাজ্যপাল পদে থাকার পর পদত্যাগ করলেন তিনি। অবসর নেওয়ার ২০ মাস আগেই বাংলার ভোটের ঠিক আগে দায়িত্ব ছাড়লেন সিভি আনন্দ বোস।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ সরকার
- পশ্চিমবঙ্গ
- রাজ্যপাল
- সিভি আনন্দ বোস
- পদত্যাগ


