Crude Oil | ইরান শান্তি বৈঠক বয়কট করতেই ফের ঊর্ধ্বমুখী তেলের দাম, বাড়তে পারে বিমান ও যানবাহন ভাড়াও!

Monday, April 20 2026, 10:38 am
Crude Oil | ইরান শান্তি বৈঠক বয়কট করতেই ফের ঊর্ধ্বমুখী তেলের দাম, বাড়তে পারে বিমান ও যানবাহন ভাড়াও!
highlightKey Highlights

ইরান আমেরিকার সঙ্গে দ্বিতীয় দফার শান্তি বৈঠক বয়কট করতেই মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হয়েছে উত্তেজনা।


ইরান আমেরিকার সঙ্গে দ্বিতীয় দফার শান্তি বৈঠক বয়কট করতেই মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হয়েছে উত্তেজনা। হু হু করে বাড়তে শুরু করেছে তেলের দাম। হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় বর্তমানে অপরিশোধিত তেলের দাম ব্যারেল পিছু পৌঁছে গিয়েছে প্রায় ১০০ ডলারের কাছাকাছি। সোমবার সকালে এশিয়ায় ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৫.৩৭ শতাংশ বেড়ে ৯৫.২৩ ডলারে পৌঁছেছে। অন্যদিকে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম প্রায় ৬.১২ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ৮৮.৯৮ ডলার। বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি যদি বেশিদিন স্থায়ী হয়, তাহলে পেট্রোলের দাম বৃদ্ধির পাশাপাশি বিমান ও যানবাহন ভাড়া ব্যাপকভাবে বাড়বে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File