Crude Oil | সপ্তাহের প্রথম দিনেই আন্তর্জাতিক বাজারে সামান্য বাড়লো অশোধিত তেলের দাম!
Monday, August 10 2026, 7:19 am

Key Highlightsসপ্তাহের প্রথম দিনেই সামান্য বাড়লো আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম।
সপ্তাহের প্রথম দিনেই সামান্য বাড়লো আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম। ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম ১.৩২ শতাংশ বেড়ে হয়েছে ৮৪.৬৫ ডলার। অন্য দিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) ক্রুডের প্রতি ব্যারেলের দাম ১.০৪ শতাংশ বেড়ে হয়েছে ৭৮.৯৯ ডলার। সোমবার ক্রুড অয়েলের দাম সামান্য বাড়লেও গত সপ্তাহে তা বেশ খানিকটা কমেছিল। আন্তর্জাতিকর তেলের বাজারে এই দুই বেঞ্চমার্কের দাম অগস্টের প্রথম সপ্তাহের কমেছিল ৭ শতাংশেরও বেশি। বলা বাহুল্য, ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধে বিরতি পড়তেই আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম বেড়েছে। দুই বিবাদমান দেশের মধ্যে চুক্তি নিয়ে আলোচনার রাস্তা প্রশস্ত হয়েছে। তার জেরেই তেলের দামে পতন হয়েছিল অগস্টের শুরু থেকে।
- Related topics -
- আন্তর্জাতিক
- অপরিশোধিত তেল
- ইরান
- আমেরিকা
- ব্যবসা বাণিজ্য


