Crude Oil | ফের লাফিয়ে বাড়তে শুরু করেছে অপরিশোধিত তেলের দাম, ব্যারেল পিছু পার করেছে ১২০ ডলার!
Thursday, April 30 2026, 6:30 am

Key Highlightsমধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার জেরে ফের লাফিয়ে বাড়তে শুরু করেছে অপরিশোধিত তেলের দাম।
২০২২-এর পর সর্বোচ্চ হারে বাড়লো তেলের দাম। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার জেরে ফের লাফিয়ে বাড়তে শুরু করেছে অপরিশোধিত তেলের দাম। হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় বর্তমানে তেলের দাম ব্যারেল পিছু পার করেছে ১২০ ডলার। বৃহস্পতিবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ২.৫২ শতাংশ বেড়ে ১২১ ডলারে পৌঁছেছে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম প্রায় ১.৩৮ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ১০৮.৩৫ ডলার। অপরিশোধিতি তেলের দাম যেভাবে বাড়ছে, তাতে খুব শীঘ্রই ব্যারেল পিছু জ্বালানি তেলের দাম ১৫০ ডলারের কাছাকাছি পৌঁছে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- অপরিশোধিত তেল


