WB Assembly Election | পর পর দাঁড়িয়ে CRPFর সাঁজোয়া যান 'বিস্ট'! দ্বিতীয় দফার ভোট শান্তিপূর্ণ করতে কোমর বেঁধেছে কমিশন!

Sunday, April 26 2026, 1:57 pm
WB Assembly Election | পর পর দাঁড়িয়ে  CRPFর সাঁজোয়া যান 'বিস্ট'! দ্বিতীয় দফার ভোট শান্তিপূর্ণ করতে কোমর বেঁধেছে কমিশন!
highlightKey Highlights

বাংলায় দ্বিতীয় দফার ভোটও শান্তিপূর্ণ করার লক্ষ্যে শনিবারই টহলে নেমেছিলেন ডিজি CRPF জিপি সিং নিজে।


বাংলায় দ্বিতীয় দফার ভোটও শান্তিপূর্ণ করার লক্ষ্যে শনিবারই টহলে নেমেছিলেন ডিজি CRPF জিপি সিং নিজে। দ্বিতীয় দফার ভোটকে সামনে রেখে বাংলায় নিরাপত্তা বলয় আরও শক্ত করছে কেন্দ্রীয় বাহিনী। সংবেদনশীল এলাকাগুলিতে কড়া নজরদারি চালাতে এ বার সিআরপিএফ নামাচ্ছে তাদের বিশেষ সাঁজোয়া যান ‘বিস্ট’। এই ধরনের গাড়ি সাধারণত কাশ্মীর বা মাওবাদী অধ্যুষিত বিভিন্ন এলাকায় থাকে। সিআরপিএফের এই ভারী সাঁজোয়া যান সাধারণ টহলদারি গাড়ির তুলনায় অনেক বেশি সুরক্ষিত। বিস্ফোরক প্রতিরোধের জন্য সব সময় তৈরি এই যান।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File