Cristiano Ronaldo | রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফেডারেশন! গুনতে হবে জরিমানাও

Tuesday, October 20 2026, 1:00 pm
Cristiano Ronaldo | রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফেডারেশন! গুনতে হবে জরিমানাও
highlightKey Highlights

জানা গিয়েছে, জাতীয় দল থেকে আপাতত নির্বাসিত সিআর সেভেন। সেই সঙ্গে জরিমানাও গুণতে হবে তাঁকে।


নরওয়ের বিরুদ্ধে নেশনস লিগের শেষ ম্যাচে পর্তুগাল কোচ জর্জে জেসুস মাঠে নামাননি রোনাল্ডোকে। ডেনমার্কের বিরুদ্ধেও তাঁকে রিজার্ভ বেঞ্চে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরই কোচ জর্জ জেসুসের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পর্তুগাল শিবির ছেড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবার সেই ঘটনায় রোনাল্ডোকে কড়া শাস্তি দেওয়া হল। জানা গিয়েছে, জাতীয় দল থেকে আপাতত নির্বাসিত করা হয়েছে সিআর সেভেন। নিয়ম অনুযায়ী, ডাক পাওয়ার পরও জাতীয় দল, ম্যাচ, এফপিএফ বা পর্তুগালের ক্রীড়া প্রতিনিধিত্ব, সংক্রান্ত কোনও কার্যক্রমে বিনা কারণে অনুপস্থিত থাকেন কিংবা ত্যাগ করেন, তবে ১ থেকে ৬ মাসের নির্বাসনের মুখে পড়বেন। সেই অনুযায় তাঁকে ৩০ দিনের জন্যে নির্বাসন দেওয়া হলো। সঙ্গে ২৫৫ ইউরো জরিমানা গুণতে হবে, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৭ হাজার টাকা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File