WB নির্বাচন ২০২৬TMC80BJP207LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল
Key Highlights
কোভিড প্রোটোকল অমান্যের অভিযোগ উঠেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধে
Friday, January 29 2021, 11:52 am

Key Highlightsরেকর্ডের পর একটু সেলিব্রেশন চেয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রোনাল্ডো দুদিনের জন্য বান্ধবী জর্জিনা রডরিগেজকে নিয়ে নর্থ-ওয়েস্ট ইতালির বালে ডি অস্টার কোরমাইউরে ছুটি কাটাতে গিয়েছিলেন। রোনাল্ডো ও জর্জিনা সেখানে দুদিন ছিলেন। তাঁদের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় Viral- ও হয়ে যায়। রোনাল্ডোর ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে সেই ভিডিয়ো অবশ্য পরে সরিয়ে নেওয়া হয়েছিল। দুদিনের ছুটি কাটাতে গিয়ে রোনাল্ডো এখন পড়েছেন মহাসমস্যায়। ইতালিতে এখনও করোনার প্রকোপ কমেনি। তাই প্রশাসন এখনও কোভিড প্রোটোকল বহাল রেখেছে। ফলে নিয়মানুসারে রোনাল্ডো এই মুহূর্তে বাড়ি ছেড়ে অন্য কোথাও যেতে পারেন না। ইতালির পুলিস বিভাগ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযোগ সত্যি হলে রোনাল্ডোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে ইতালির প্রশাসন।
- Related topics -
- সেলিব্রিটি
- ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
- করোনা পরিস্থিতি
- ফুটবলার


