Abhishek Porel | বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গ্রেপ্তার ক্রিকেটার অভিষেক পোড়েল!

Key Highlightsতাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৯, ৩১১, ৩১৮, ৬৬/৭২ আইটি অ্যাক্ট সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গ্রেপ্তার ক্রিকেটার অভিষেক পোড়েল। জানা গিয়েছে, আগেই গ্রেপ্তারির নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এক তরুণী ডাক্তারি পড়ুয়া তাঁর বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ এনেছিলেন। সেই মামলাতেই বাংলার এই উইকেটকিপার ব্যাটারকে গ্রেপ্তার করে মগরা থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৯, ৩১১, ৩১৮, ৬৬/৭২ আইটি অ্যাক্ট সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। উল্লেখ্য, হুগলির মগরা থানা এলাকার বাসিন্দা ওই তরুণী মুহূর্তে ভিনরাজ্যে ডাক্তারি পড়ছেন। তিনি চলতি বছরের গত ২৩ জুন হুগলির মগরা থানায় অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। দীর্ঘ তিন বছর ধরে তাঁর সঙ্গে অভিষেক পোড়েলের সম্পর্ক ছিল। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতিতে তাঁদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে, দু'জনে বিদেশে ঘুরতেও যান। কিন্তু পরে ক্রিকেটার ধীরে ধীরে তাঁর সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন এবং দূরত্ব তৈরি করেন। বছর দেড়েক আগে তাঁদের মধ্যে একবার সমস্যা হলে তা থানা পর্যন্ত গড়ায়। তবে সে সময় অভিযোগ দায়ের হয়নি।


