CPM book stall | বনগাঁয় সিপিএম-এর সমস্ত বুকস্টল সরিয়ে ফেলার নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের

Saturday, October 17 2026, 9:14 am
CPM book stall | বনগাঁয় সিপিএম-এর সমস্ত বুকস্টল সরিয়ে ফেলার নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের
highlightKey Highlights

আদালতের স্পষ্ট নির্দেশ, বনগাঁয় রাস্তার ধারে বা দলের কার্যালয়ের সামনে টেবিল, ছাতা বা কোনও অস্থায়ী কাঠামো তৈরি করে বুকস্টল চালানো যাবে না।


বনগাঁয় সিপিএম-এর বুকস্টল নিয়ে সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। শুক্রবার এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে মামলাকারীর আইনজীবীর উদ্দেশ্যে প্রশ্ন করেন, ‘দেখান অনুমতি চেয়ে আবেদন করেছেন? যদি আবেদনে অনুমতি না পেয়ে থাকেন তাহলে পুলিশ কী করবে?’ সিপিএমের আইনজীবী শামিম আহমেদ জানান, পূর্ত দফতর (PWD) এবং হাইওয়ে কর্তৃপক্ষের কাছে ই-মেইল পাঠিয়ে অনুমতি চাওয়া হয়েছিল। মামলাকারীর আইনজীবী প্রশ্ন করেন, 'পুলিশ কাছে আবেদন করেছেন?' সব পক্ষের কথা শুনে প্রধান বিচারপতির নির্দেশ, ‘রাস্তার ধারে সব স্টল তুলে দিন। অনুমতি না থাকলে স্টলের প্রয়োজন নেই। আইনের চোখে সবাই সমান।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File