CPIM | মহিলা আইনজীবীকে যৌন হেনস্থা-কুমন্তব্য, সিপিএম ঘনিষ্ঠ আইনজীবীর বিরুদ্ধে থানায় FIR যুবতীর
Thursday, February 26 2026, 4:34 am

Key Highlightsসিপিএম ঘনিষ্ঠ আইনজীবীর বিরুদ্ধে পুলিশের কাছে যৌন হেনস্তার অভিযোগ জানালেন তাঁরই এক মহিলা জুনিয়র আইনজীবী।
মহিলা জুনিয়র আইনজীবীকে যৌন হেনস্থার অভিযোগ। সিপিএম ঘনিষ্ঠ আইনজীবীর বিরুদ্ধে মধ্য কলকাতার হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন তরুণী। অভিযোগ, গত আগস্টে তরুণী কোর্টপাড়ায় ওই আইনজীবীর চেম্বারে যোগ দেন। সেপ্টেম্বরে নিজের ব্যক্তিগত চেম্বারে ডেকে অভিযোগকারিণীকে যৌন হেনস্থার চেষ্টা করেন। ডিসেম্বরে কাজের অছিলায় বহুবার মহিলা আইনজীবীকে প্রাইভেট চেম্বারে আলাদাভাবে ডাকতেন ওই আইনজীবী। মহিলাকে জোর করে চুম্বনের চেষ্টাও করে অভিযুক্ত। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা কর্পোরেশন
- যৌন হেনস্তা
- আইনজীবী
- পুলিশ
- পুলিশ প্রশাসন


