Shatarup Ghosh | গাড়িতে লরির ধাক্কা, দুর্ঘটনার কবলে সিপিএম নেতা শতরূপ ঘোষ! কী অবস্থায় রয়েছেন বাম নেতা?
Wednesday, September 30 2026, 3:21 pm

Key Highlightsদুর্ঘটনার কবলে সিপিআইএম নেতা শতরূপ ঘোষ। ডানকুনি টোল প্লাজার কাছে তাঁর গাড়িতে ধাক্কা মারে একটি লরি।
পথ দুর্ঘটনার কবলে সিপিআইএম নেতা শতরূপ ঘোষ। এদিন দুপুর দুটো নাগাদ ডানকুনি টোল প্লাজার সামনে তাঁর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। শতরূপের গাড়িতে ধাক্কা মারে একটি লরি। বাঁকুড়ার সোনামুখিতে দলীয় কর্মসূচিতে যাচ্ছিলেন তিনি। লরির ধাক্কায় গাড়িটির বাঁদিক ক্ষতিগ্রস্থ হয়েছে। সূত্রের খবর, শতরূপ এবং তাঁর সঙ্গীরা সুস্থ আছেন। লরিটি আটক করেছে ডানকুনি থানার পুলিশ। লরির চালকের দাবি, তিন দিন লক আপে থাকার পর এদিন লরিটি ছাড়িয়ে ফিরছিলেন তিনি। শতরুপ জানিয়েছেন, “এটা নিছক দুর্ঘটনা না অন্য কিছু সেটা খতিয়ে দেখুক পুলিশ।”
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- পথদুর্ঘটনা
- এক্সিডেন্ট
- বাঁকুড়া
- গাড়ি দুর্ঘটনা


