Covid-19 | ফের কোভিডের থাবা ভারতে? অন্ধ্রপ্রদেশে কোভিডে মৃত ৪, আক্রান্ত অন্তত ১২ জন
Friday, July 17 2026, 5:25 am

Key Highlightsঅন্ধ্রপ্রদেশে ২৬ জুন থেকে ১৬ জুলাইয়ের মধ্যে ১২ জনের করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলেছে। এছাড়াও কোমর্বিডিটি থাকা ৪ জন রোগীর মৃত্যু হয়েছে।
দেশে ফের কোভিডের থাবা। চলতি বছরের ২৬ জুন অন্ধ্রপ্রদেশে প্রথম কোভিডের আক্রান্তের খবর মেলে। বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য কমিশনার জানিয়েছে, ১৬ জুলাইয়ের মধ্যে ১২ জনের করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলেছে। কোমর্বিডিটি থাকা ৪ জন রোগীর মৃত্যু হয়েছে। দক্ষিণের রাজ্যের স্বাস্থ্য কমিশনার জি বীরাপান্ডিয়ান দাবি করেছেন, কোভিডে মৃত রোগীদের হাইপারটেশন, ডায়বেটিস, কিডনির সমস্যা এবং অন্য উপসর্গ ছিল। গোটা দেশে জুলাই মাস অবধি কোভিডে আক্রন্ত ৩৩৯। সবচেয়ে বেশি কেরলে (১১৫)। এছাড়াও কর্নাটক (৬৪), মহারাষ্ট্র (৪৩), তামিলনাড়ু (৩৯), আন্দামান-নিকোবর (১৮), দিল্লি (১৮) রাজস্থানেও (১২) কোভিড আক্রান্তের খবর মিলেছে।
- Related topics -
- দেশ
- কোভিড হাসপাতাল
- কোভিড মেডিসিন
- কোভিড ১৯
- কোভিড গাইডলাইন
- কোভিড হেল্পডেস্ক
- কোভিড নির্দেশিকা জারি
- করোনা রোগী
- কোভিড পজিটিভ
- কোভিড ১৯ ইতিবাচক
- কোভিড টেস্ট কিট
- পোস্ট কোভিড সিনড্রোম
- করোনা পরিস্থিতি
- করোনা বিধি
- করোনা-পরীক্ষা
- কোভিড বিধি অমান্য
- কোভিড তৃতীয় ঢেউ
- অন্ধ্রপ্রদেশ
- মৃত্যু


