Covid 19 Positive in Kolkata | কলকাতায় কোভিডের থাবা, টানা জ্বরে হাসপাতালে ভর্তি বাঁশদ্রোণীর যুবক

Sunday, July 19 2026, 4:20 pm
Covid 19 Positive in Kolkata | কলকাতায় কোভিডের থাবা, টানা জ্বরে হাসপাতালে ভর্তি বাঁশদ্রোণীর যুবক
highlightKey Highlights

করোনা আক্রান্ত কিশোর বাঁশদ্রোনির বাসিন্দা বলে জানা গিয়েছে৷ সূত্রের খবর, সপ্তাহ খানেক ধরেই জ্বরে ভুগছিল ওই কিশোর৷


দেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ২৬ জুন থেকে ১৬ জুলাইয়ের মধ্যে অন্ধ্রপ্রদেশে ১২টি নতুন কোভিড-১৯ সংক্রমণের খবর সামনে এসেছে। মৃত্যু হয়েছে ৪ জনের। এবার কলকাতায় কোভিড আক্রান্ত ১১ বছরের কিশোর। করোনা আক্রান্ত কিশোর বাঁশদ্রোনির বাসিন্দা। সূত্রের খবর, সপ্তাহ খানেক ধরেই জ্বরে ভুগছিল ওই কিশোর। কিছুতেই কমছিল না কাশি। অক্সিজেন স্যাচুরেশন তলানিতে চলে যাচ্ছে দেখে দ্রুত বাচ্চাটিকে হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর আরটিপিসিআর টেস্ট করাতেই কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। কিশোরের চেস্ট এক্স রে করানো হয়েছে। এক্স রে রিপোর্টে চেস্টে নিউমোনিয়া প্যাচ ধরা পড়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File