Covid 19 | অন্ধ্রপ্রদেশে কোভিডে মৃত্যু! রথের আগে প্রতিবেশী রাজ্যে বাড়ছে নজরদারি ও পরীক্ষা!

Key Highlightsঅন্ধ্রপ্রদেশে নতুন করে কোভিড-১৯ সংক্রমণ এবং এক ব্যক্তির মৃত্যুর খবর সামনে আসতেই সতর্ক পার্শ্ববর্তী রাজ্যগুলি।
২০২০ এর পর ২০২৬ এ ফের মাথাচাড়া দিয়ে উঠছে কোভিড-১৯ সংক্রমণ। অন্ধ্রপ্রদেশে নতুন করে কোভিড-১৯ সংক্রমণ এবং এক ব্যক্তির মৃত্যুর খবর সামনে আসতেই সতর্ক পার্শ্ববর্তী রাজ্যগুলি। ওডিশা সরকার ইতিমধ্যেই সীমানায় নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে। জেলাগুলিতে হাই অ্যালার্ট জারি করেছে ওডিশার স্বাস্থ্য বিভাগ। অন্ধ্রপ্রদেশের স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, গত কয়েক সপ্তাহে কাডাপা জেলায় নতুন করে বেশ কয়েকজন করোনা আক্রান্ত হয়েছেন। প্রথম গত ৯ জুলাই কাডাপার এক ৪৬ বছর বয়সি ব্যক্তির শরীরে করোনা সংক্রমণের খবর মেলে। কোভিড পজিটিভ হওয়ার পরেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই ব্যক্তি। জেলা মুখ্য স্বাস্থ্য কর্মকর্তা (DMHO) ডক্টর রবি জানিয়েছেন, ওই ব্যক্তি তীব্র শ্বাসকষ্ট এবং কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কোভিড আক্রান্তের মৃত্যু হওয়ার পরে অন্ধ্রপ্রদেশ সরকারও আক্রান্ত এলাকাগুলি থেকে নমুনা সংগ্রহ বাড়িয়েছে, র্যাপিড রেসপন্স টিম গঠন করেছে এবং হাসপাতালগুলিকে আইসোলেশন বেড প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে।
- Related topics -
- দেশ
- ভারত
- অন্ধ্রপ্রদেশ
- ওড়িশা
- করোনা-পরীক্ষা
- কোভিড ১৯
- করোনা পরিস্থিতি
- করোনা ভাইরাস
- করোনা সংক্রমণ
- স্বাস্থ্য


