Kerala High Court | নাবালক অপরাধীদের বয়সসীমা ১৮ থেকে কমিয়ে ১৬ করার পরামর্শ আদালতের!
Monday, November 16 2026, 2:30 pm

Key Highlightsনাবালক অপরাধীদের ক্ষেত্রে আইনি বয়সসীমা ১৮ বছর থেকে কমিয়ে ১৬ বছর করার বিষয়টি বিবেচনা করার জন্য আইনসভাকে পরামর্শ দিল কেরল হাইকোর্ট।
নাবালক অপরাধীদের ক্ষেত্রে আইনি বয়সসীমা ১৮ বছর থেকে কমিয়ে ১৬ বছর করার বিষয়টি বিবেচনা করার জন্য আইনসভাকে পরামর্শ দিল কেরল হাইকোর্ট। কেরলের নেডুম্বাসেরিতে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে তিনজনকে হত্যার একটি মামলার শুনানিতে এই পর্যবেক্ষণ দিয়েছেন বিচারপতি এ বদরুদ্দিনের বেঞ্চ।আদালতের মতে, বর্তমান সময়ে ১৬ বছর বয়সেই বহু কিশোর-কিশোরীর মধ্যে যথেষ্ট পরিণতবোধ তৈরি হয়, তাই আইন সংশোধনের বিষয়টি ভাবা উচিত। এছাড়া, ২৩ বছরের কম বয়সিদের কাছে মদ বিক্রি বা পরিবেশন বন্ধ করতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানাতে আবগারি কমিশনারকে নির্দেশ দিয়েছে আদালত। আগামী ২৪ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।
- Related topics -
- দেশ
- ভারত
- হাইকোর্ট
- কেরালা হাইকোর্ট


