Meerut Murder Case | স্বামীকে খুন করে দেহ ড্রামে, মীরাট মামলায় মুসকান ও তার প্রেমিকক সাহিলকে ফাঁসির সাজা শোনাল আদালত!

Wednesday, October 14 2026, 12:41 pm
Meerut Murder Case | স্বামীকে খুন করে দেহ ড্রামে, মীরাট মামলায় মুসকান ও তার প্রেমিকক সাহিলকে ফাঁসির সাজা শোনাল আদালত!
highlightKey Highlights

মীরাটের মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতকে হত্যার ঘটনায় তাঁর স্ত্রী মুসকান এবং তার প্রেমিক সাহিল শুক্লাকে ফাঁসির সাজা শোনাল জেলা আদালত।


মীরাটের মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতকে হত্যার ঘটনায় তাঁর স্ত্রী মুসকান এবং তার প্রেমিক সাহিল শুক্লাকে ফাঁসির সাজা শোনাল জেলা আদালত। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে বুধবার এই চরম দণ্ড ঘোষণা করা হয়। পুলিশ ও আদালত সূত্রে জানা গিয়েছে, গত ৪ মার্চ প্রেমিক সাহিলের সহায়তায় সৌরভকে খুন করে মুসকান। এরপর তাঁর দেহ ১৫ টুকরো করে ড্রামে লুকিয়ে রাখা হয়। বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে তৈরি হওয়া বিরোধের জেরেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল বলে তদন্তে উঠে আসে। মামলার বিচার চলাকালীন নিহত সৌরভের মা আদালতে মুসকানদের মৃত্যুদণ্ডের আর্জি জানান। গত বছর ডিসেম্বরে মুসকান একটি কন্যাসন্তানের জন্ম দেয়। দীর্ঘ শুনানি শেষে এই চাঞ্চল্যকর খুনের ঘটনায় আদালত দুই অভিযুক্তকেই মৃত্যুদণ্ড দিয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File