Cough Syrup | প্রেসক্রিপশন ছাড়া মিলবে না কাফ সিরাপ! দেদার নেশা রুখতে কড়া কেন্দ্র

Friday, July 10 2026, 2:54 pm
Cough Syrup | প্রেসক্রিপশন ছাড়া মিলবে না কাফ সিরাপ! দেদার নেশা রুখতে কড়া কেন্দ্র
highlightKey Highlights

যে সমস্ত ওষুধ বা টনিকের মিশ্রণে অ্যালকোহলের পরিমাণ বেশি থাকে, সেগুলি এখন থেকে আর চিকিৎসকের পরামর্শ বা প্রেসক্রিপশন ছাড়া খোলাবাজারে সরাসরি কেনা যাবে না।


দীর্ঘদিন ধরেই কিছু কাশির সিরাপ, টনিক ও অন্যান্য তরল ওষুধে থাকা উচ্চমাত্রার অ্যালকোহলের অপব্যবহার নিয়ে অভিযোগ উঠছিল। অভিযোগ উঠছিল, চিকিৎসার বদলে নেশার জন্যে সেগুলি ব্যবহৃত হচ্ছে। এবার উচ্চমাত্রার অ্যালকোহলযুক্ত ওষুধের অপব্যবহার রুখতে কড়া কেন্দ্রীয় সরকার। এবার থেকে ১২ শতাংশের বেশি ইথাইল অ্যালকোহল থাকা এবং ৩০ মিলিলিটারের বেশি বোতলে বিক্রি হওয়া সব ধরনের মুখে খাওয়ার ওষুধ আর ওভার-দ্য-কাউন্টার বিক্রি করা যাবে না। লাগবে চিকিৎসকের পরামর্শ বা প্রেসক্রিপশন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ‘ড্রাগস রুলস, ১৯৪৫’ (Drugs Rules, 1945)-এ সংশোধন এনে এই নতুন নিয়ম জারি করেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File